Social Media

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট

বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। বিভিন্ন গ্রেডে পাঁচটি পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), দক্ষ কারিগর (মেশিনিস্ট), দক্ষ কারিগর (ইলেকট্রিক্যাল), সিকিউরিটি গার্ড।
পদসংখ্যা
পাঁচটি পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেটালার্জিক্যাল)/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাসসহ এসএসসি (ভোকেশনাল)/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। সঙ্গে এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব পদে আবেদনের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর। তবে সিকিউরিটি গার্ডদের জন্য বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ২২ বছরের মধ্যে হতে হবে।
বেতন  স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।
সূত্র : দৈনিক প্রথম আলো, ২৬ জানুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট
#Jobs #Govt Jobs #BDJobs
Copyright © All Rights Reserved ™

Designed by: Templatezy / Sb Game Hacker Apk